বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন শামস সুমন

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১৮, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জানাজা শেষে তাঁকে নগরীর হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতার ছোট ভাই রাশেদ রিপন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘ভাবিরা লন্ডন থেকে রওনা দিয়েছেন। রাতে দেশে পৌঁছাবেন। এরপর ভাইয়ের মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হবে।

১৯৬৭ সালে রাজশাহীতে জন্ম শামস সুমনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্কুলজীবন থেকেই তিনি বেতারে অভিনয়ের সঙ্গে যুক্ত হন।

শামস সুমনের ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চনাটকের মাধ্যমে। পরে টিভি নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। অসংখ্য দর্শকপ্রিয় নাটক রয়েছে তাঁর ঝুলিতে। সুপরিচিত এই অভিনেতা ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।

২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের তিনি উপহার দিয়েছেন ‘মন জানে না মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’, ‘হ্যালো অমিত’সহ বেশ কিছু সিনেমা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পর্যাপ্ত তেল মজুত আছে, ঈদে পরিবহন সংকটের শঙ্কা নেই : সড়ক পরিবহন মন্ত্রী

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

তালায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতের উদ্যোগে স্বাগতম মিছিল

সাতক্ষীরায় নেমেছে ‘ভোটের গাড়ি’ ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে

কয়রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আশাশুনিতে নব নির্বাচিত এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা

খালেদা জিয়াকে  মানুষ ভালোবাসে বলেই তার জানাজায় কোটি কোটি মানুষ অংশ নিয়েছে-আব্দুর রউফ

সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা