রবিবার , ১ মার্চ ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

খানপুর ফেমাস একাডেমিক কোচিং সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ

তৌফিক আল হাসান :: খানপুর ফেমাস একাডেমিক কোচিং সেন্টার–এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিকাল ৫টায় কোচিং সেন্টার প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মনজুরুল রব এবং সঞ্চালনা করেন কোচিং সেন্টারের পরিচালক মাস্টার ফজলুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন জামায়াত–এর আমির মাওলানা মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই ইউনিয়নের সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম, সাতক্ষীরা ইসলামী ছাত্র শিবিরের শহর শাখার অফিস সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ ও সাহিত্য সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন। এছাড়াও পৌর পশ্চিম থানা শাখার সভাপতি মোঃ নাজমুল হোসেন রনি ও খানপুর গ্রাম্য ও ডাক্তার মাওলানা আবু সুফিয়ান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি গঠন

যশোরে ছাত্রদল নেতা সোহানের ওপর হামলার ঘটনায় চোর আলামিন গ্রেপ্তার

জাতিসংঘের জরিপে সাতক্ষীরা -৩ সহ বিএনপি ১৬৫ টি আসনে এগিয়ে……কাজী আলাউদ্দীন

জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী

অবস্থান কর্মসূচি চলবে,প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

জয় শাহকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে বাংলাদেশ : বিশ্বকাপের ভেন্যু নিয়ে

৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

হেরে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান