শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সমাজে মাদক থাকবে না … প্রধানমন্ত্রীর এই অ্যাসাইনমেন্টে অভিযানে পুলিশ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: ‘সমাজে মাদক থাকবে না– প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

নতুন আইজিপি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “যারা রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকির দায়িত্ব নিয়েছেন মাত্র দুইদিন। এর মধ্যে তিনি নিজেই মধ্যরাতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনে বের হন।

তিনি বলেন, “নগরবাসীর নিরাপত্তায় আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। অপরাধী যেই হোক তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।”

আইজিপি বলেন, “কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীতির মধ্যে আছেন। এ কারণে আমি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণে রাস্তায় নেমেছি।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিগগিরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে : মনোজ কুমার

পাইকগাছায় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে…… মনিরুল হাসান

কক্সবাজার-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির সালাহউদ্দিন আহমদ

ড. ইউনূসের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রটোকল ও ভিভিআইপি মর্যাদা ঘোষণা!

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

আশাশুনি বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

মাদারীপুরে ২৫ দিনে চার শতাধিক বোমা বিস্ফোরণ, আতঙ্কে শহরবাসী

যশোরে ছাত্রদল নেতা সোহানের ওপর হামলার ঘটনায় চোর আলামিন গ্রেপ্তার

ঈদের নামাজ শেষে গণভোট ইস্যুতে সরব জামায়াত আমির