রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

চুয়াডাঙ্গায় দুটি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার অভিযোগে চুয়াডাঙ্গার দুটি বেকারিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানে শহরতলীর বঙ্গজপাড়া এলাকায় মৌসুমি ফুডের কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, খাদ্যপণ্য তৈরির জন্য ব্যবহৃত ডালডার ভেতরে একটি মরা ইঁদুর পড়ে রয়েছে। এমনকি ওই ডালডা খাদ্যপণ্য তৈরিতেও ব্যবহার করা হচ্ছিল। এর দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে শহরের রেলবাজার এলাকার অনন্যা ফুড নামের আরেকটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়, যা বাজারে সরবরাহ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান জানান, পবিত্র রমজান মাসজুড়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও নিম্নমানের খাদ্য উৎপাদন কিংবা বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালসহ জেলা পুলিশের একটি দল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু

আইপিএল সম্প্রচারে বাধা নেই : তথ্যমন্ত্রী

শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন

মাগুরায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১১, কার্যালয় ভাঙচুর

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে

শিক্ষার মান উন্নয়নে নিবেদীত প্রাণ হয়ে কাজ করবো- ঝাউডাঙ্গা কলেজে  আলহাজ্ব মো. আব্দুর রউফ 

১৮ এপ্রিল শুরু হবেএ বছরের হজ ফ্লাইট

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

কয়েক দিনের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

প্রতীক পেয়েই গণসংযোগে ব্যস্ত হাবিবুল ইসলাম হাবিব