শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আসুন সৎ নেতৃত্ব কায়েম করি,সকলে মিলে দেশ গড়ার চেষ্টা করি…. এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ

এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-বিএনপির আমলে দেশ পাঁচবার দূর্নীতিতে চাম্পিয়ান হয়েছে,আওয়ামীলীগের আমলে দেশ চোরের খনি পেয়েছে। আসুন আমরা সৎ নেতৃত্ব কায়েম করি,সকলে মিলে দেশকে গড়ার চেষ্টা করি।

তিনি নির্বাচিত হলে এলাকায় টেকসই ভেড়ী বাঁধ নির্মান,রাস্তা-ঘাট সংস্কার,সুপেয় পানির ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে জানান। মসজিদ-মন্দির,স্কুল,কলেজ,মাদ্রাসার সরকারী বরাদ্ধ সঠিকভাবে পৌছে দেবেন। এক টাকারও দুর্নীতি করবেন না বলে জানান। তিনি আগামী ১২ ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ও হ্যাঁ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
শুক্রবার(০৬ ফেব্রুয়ারী) বিকাল ৪:৩০ টায় কাদাকটি ও সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এর আগে তিনি কুল্যা মোড়,গুনাকরকাটি বাজার,কাদাকাটি বাজারে গণসংযোগ করেন এবং দরগাহপুরে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।
ইউনিয়ন আমীর মাওঃ আবু বক্কার সিদ্দিক ও প্রফেসর আঃ গনির সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ জাকির হোসেন ও সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সোবহান মুকুল, চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,প্রফেসর আব্দুল গফফার,খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারী মুফতি জায়েদ আব্দুল্লাহ,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা,মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমানগদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মন্ডল প্রমুখ।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

আমরা দুর্নীতি করিনা,কাউকে দুর্নীতি করতে দেব না -মুহাদ্দিস রবিউল বাশার

রোকেয়া দিবসে সাতক্ষীরায় র‍্যালি আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা  প্রদান

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে মতবিনিময় সভা

বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ ও ধারাবাহিক উঠান বৈঠক করলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক

শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় শিশু সহ ১০ জন অসুস্থ্য

শীতের রাতে উদ্ধার হওয়া সেই দুই শিশুর বাবা পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা গ্রেপ্তার-১

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নে সরকারি জমি দখলে করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাছুদ

আশাশুনিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পাল

যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’: মুহাদ্দিস আব্দুল খালেক