বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

সময় ডেস্ক :: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলীয় প্রার্থীর পরিবর্তে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোয় কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপির ২৮ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৬ জন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আশাশুনি উপজেলা বিএনপির ১২ জন নেতাকর্মীকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়।

কালিগঞ্জ উপজেলা থেকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন, বাবুল খাঁন, কাজী হুমায়ন কবীর ডাবলু, মো. আব্দুল গফুর, শেখ দিদারুল ইসলাম, আজিজ আহমেদ পুটু, গাজী জাহাঙ্গীর হোসেন, জিন্নাত খাঁন, নজরুল ইসলাম নজু, শেখ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আব্দুস সাত্তার গাইন, মো. শহিদুল ইসলাম, মো. লিটন গাজী, জিয়াউর রহমান জিয়া ও আসাদুর রহমান খোকাসহ মোট ১৬ জন।

আশাশুনি উপজেলা থেকে বহিষ্কৃতরা হলেন, মোস্তফা হেলালুজ্জামান, শাহাদাত হোসেন, আবু বক্কর সিদ্দিক, আজগার আলী মোল্যা, শাহিন ঢালী, আবুল কালাম, ইলিয়াছ হোসেন, মো. নূরুল হক মোড়ল, আশরাফুল ইসলাম মুকুল, মো. আজহারুল ইসলাম আজগার ও মো. সাহেব আলীসহ মোট ১২ জন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্তক্রমে তাদের বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

প্রসঙ্গত, সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন। এ আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আরেক সদস্য ডা. শহিদুল আলম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৯০৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান   

গুম-খুনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে

পারুলিয়ায় জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা

আওয়ামী লীগ নেতাদের জামিন ও কার্যালয় খুলে দেওয়ায় জামায়াতের উদ্বেগ

এক্স অ্যাকাউন্ট হ্যাক: জামিন পেলেন সেই ছরওয়ার আলম

কলারোয়া কলারোয়ায় ফুটবল প্রতিযোগীতা ও প্রশিক্ষণের উদ্বোধন

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন

সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় গেলেন আব্দুর রঊফ