শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে নির্বাচনী লিফলেট নিতে গিয়ে ভ্যান চাপায় শিশু নিহত

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩১, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে নির্বাচনী প্রচার গাড়ী থেকে লিফলেট নিতে গিয়ে ভ্যান গাড়ী চাপায় নুসরাত নামে এক শিশুর মর্মান্তিক মুত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় বুধহাটা-বাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কুল্যা গ্রামের মামুন শিকারীর মেয়ে।
জাতীয় সংসদ নির্বাচনে প্রচার গাড়ী সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে গুনাকরকাটি ব্রীজ থেকে কুল্যার মোড়ের দিকে আসতেছিল।

কুল্যা সাহাজী পাড়ার কাছে পৌছলে গাড়ী থেকে ছুড়ে ফেলা লিফলেট নিতে শিশু নুসরত (৭) রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতির মটর চালিত ভ্যানগাড়ী তাকে ধাক্কা দিলে নুসরত রাস্তায় ছিটকে পড়ে। ভ্যানের চাকা তার বুকের উপর দিয়ে চলে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে নুসরতের মৃত্যু হয়। রাতেই তার মৃতদেহ বাড়িতে আনা হয়। শনিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে মরহুমাকে দাফন করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির

মিনেসোটা থেকে ৭০০ অভিবাসন প্রয়োগ কর্মকর্তা প্রত্যাহার করল হোয়াইট হাউস

নয়াপল্টনে ফিরল প্রাণচাঞ্চল্য, নেতাকর্মীদের সরব উপস্থিতি

দক্ষ জনবল এবং অর্থের অভাবে বাংলাদেশ…

জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করবো — মুফতী ফয়জুল করীম

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, জরিমানা গুনলেন নবি

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারস স্যাপার ৩০ ব্যাজের পূনর্মিলন অনুষ্ঠিত 

বুধহাটা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স উদ্বোধন

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস এমপি আ:খালেকের

সাবেক এমপি গোলাম রেজার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ : গাজী নজরুল ইসলাম