বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সমুদ্রের নিচে ইরানের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন, বড় হামলার হুমকি ট্রাম্পের

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৮, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ

সময় ডেস্ক :: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াল ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে সমুদ্রের নিচে নির্মিত মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান। ধারণা করা হচ্ছে, এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুজ মিসাইল মজুত রয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের ওপর কোনো হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘নিরাপদ’ থাকবে না। এরমধ্যেই ইরানের বিরুদ্ধে আগের চেয়ে আরো বড় সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

বুধবার (২৮ জানুয়ারি) সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পানির নিচে নির্মিত মিসাইল সুড়ঙ্গের একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলীরেজা তাঙসিরিকে সুড়ঙ্গের ভেতরে অবস্থান করতে দেখা যায়। সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় পানির নিচে রাখা একাধিক মিসাইল দেখা গেছে।

নৌ কমান্ডার আলীরেজা তাঙসিরি জানান, সমুদ্রের নিচে তাদের মিসাইলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এসব মিসাইল উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজ মোকাবেলার উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, এসব সুড়ঙ্গে কয়েকশ মিসাইল রয়েছে, যেগুলো ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

বিপ্লবী গার্ডের এই নৌ কমান্ডার আরও জানান, তাদের তৈরি ‘কাদের ৩৮০ এল’ মিসাইলে এমন স্মার্ট যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, যা আঘাত হানার আগ পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে।

এদিকে ইরানের বিরুদ্ধে আগের চেয়ে বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি হামলা এড়াতে চায়, তাহলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছিল।

ওই হামলার চেয়ে বড় হামলার হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড শক্তি আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটি বেশ দ্রুতগতিতে এগোচ্ছে। এর আগে ভেনেজুয়েলায় যে বাহিনী পাঠানো হয়েছিল, বিশাল রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বে থাকা এই বহরটি তার চেয়েও বড়। তারা যেকোনো সময় অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত। আর প্রয়োজন পড়লে অনেক দ্রুত এবং ভয়াবহ হামলা চালাতেও তারা পিছপা হবে না।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিগগিরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে : মনোজ কুমার

পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত

দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন….মুহাদ্দিস রবিউল বাশার

ক্ষমতায় গেলে সাংবাদিক নির্যাতনের ঘটনার বিচার নিশ্চিত করবে জামায়াত

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের সাথে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের মতবিনিময়

সাতক্ষীরা সদর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লতার ধলায় ফুটবল একাদশ ফাইনালে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ

বাংলাদেশিদের প্রত্যাবাসন বাড়াবে ইতালিঅবৈধ: রাষ্ট্রদূত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে