মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২০, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম স্বেচ্ছাসেন্সর করছে। যাতে করে প্রেস সচিব বা বিশেষ গোষ্ঠির রোষানলে ধ¦ংসের মুখোমুখি না হতে হয়।

১৮ জানুয়ারি বিকেলে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় শ্রমিকধারা’র দেশব্যাপী কমিটি গঠন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সারাদেশে সন্ত্রাসীরা ৫ আগস্টের ঘটনার আগে-পরে লুটপাট করা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। একের পর এক খুন-ধর্ষণ-দখল-চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে। এমতবস্থায় শ্রমিক-কৃষক- মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সৈয়দ আহমেদ ফারুক প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতারের পর জামিন না দিয়ে ফরমায়েশি সিস্টেমে দুদকের মামলা এবং অসুস্থ্যতা স্বত্বেও জামিন না দেয়াটা মানবাধিকার লঙ্ঘণের শামিল। একথাও তো সত্য যে, বাংলাদেশে বাক স্বাধীনতার কথা বলা হলেও কার্যত কোনো স্বাধীনতা নেই। যদি থাকতো, তাহলে গণমাধ্যমে এনসিপিসহ ভূঁইফোর সংগঠন ও অতিতে ছাত্রলীগ করা নব্য নেতাদের সংবাদ না পেয়ে ফেসবুক স্ট্যাটাস প্রকাশিত হতো না। সেই সাথে স্বাধীনতার চেতনা ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের আদলে জুলাই চেতনাকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্য খুলে বসা শিক্ষার্থীদের একচেটিয়ে কাভারেজ দিতো না। তিনি এসময় কঠোরভাবে ইউনূস সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি-দপ্তর ও কর্মকাণ্ডের সমালোচনা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আপনারা দুই দিনের বৈরাগী শিবিরকে নিশ্চহ্ন করার স্বপ্ন দেখলে আপনারাই বিলীন হয়ে যাবেন – সাতক্ষীরা শহর শিবির সভাপতি আল মামুন

আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ধানের শীষের গণজোয়ার ও ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

হাদিকে গুলি, আমাকে শোরুমে নিয়ে যান-সব সত্য বেরিয়ে আসবে: মোটরসাইকেলের মালিক

কয়রার মহারাজপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী  পিঠা উৎসবের উদ্বোধন

সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ

ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন