শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শীতকালে ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ

প্রতিবেদক
Habibur Rahman
জানুয়ারি ১৬, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ণ

সময় ডেস্ক: ঠান্ডার সময়ে অনেক ব্যবহারকারী দেখেছেন, ফোনের চার্জ দ্রুত ফুরোছে বা চার্জ হতে সময় বেশি লাগছে। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করে।

প্রধান কারণগুলো:

ফোনে কাভার থাকা: শীতকালে চার্জিংয়ের সময় ব্যাটারি তাপ ছড়ায়। যদি ফোনে কাভার থাকে, তাপ আটকে গিয়ে চার্জ ধীর হয়ে যায় এবং ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়।

ওয়্যারলেস চার্জিং: শীতকালে ওয়্যারলেস চার্জিং ধীর হয়। বিশেষ করে ইউটিউব দেখা বা গেম খেলার সময় এটি আরও ধীর হয়

 

চার্জিংয়ের সময় অতিরিক্ত ব্যবহার: ফোন চার্জিংয়ের সময় গেম খেলা বা হেভি অ্যাপ চালালে প্রসেসর ও ব্যাটারিতে অতিরিক্ত চাপ পড়ে।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও ফাইল: ব্যবহার না করা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে থাকলে ব্যাটারি দ্রুত খরচ হয়।

সমাধান:

চার্জিংয়ের সময় ফোনের কাভার খুলে রাখুন।

শীতকালে ওয়্যারলেস চার্জিং এড়িয়ে চলুন।

চার্জিং চলাকালীন হেভি অ্যাপ বা গেম ব্যবহার না করুন।

অনাবশ্যক অ্যাপ ও ফাইল মুছে দিন।

এই ছোট ছোট নিয়ম মেনে চললে ঠান্ডার সময়ে ব্যাটারির চার্জ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা সম্ভব।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত