মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১৮, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

হুসাইন বিন আফতাব : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন শাখার উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

কৈখালী ইউনিয়ন আমীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাসুদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই দলের প্রধান অঙ্গীকার। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে জামায়াত অতীতে যেমন ছিল, বর্তমানে তেমনি আছে এবং ভবিষ্যতেও থেকে যাবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনসমর্থনই জামায়াতের শক্তি। জনগণের সার্বিক কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে দল কাজ চালিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলম, অধ্যক্ষ সাইদ আহসান বুলবুল এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. শেখ ইমাম হাসান।
সভা শেষে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা

আট উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

সাতক্ষীরায় ক্রীসকপ ক্রিকেট টুর্নামেন্ট এর রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত

আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল

বঙ্গোপসাগর থেকে অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

গণভোট আলাদাভাবে করলে অর্থের অপচয় হবে : তারেক রহমান

স্বেচ্ছা নির্বাসনে’ যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ  

কালিগঞ্জ সরকারি কলেজ থেকে এমবিবিএস এ চান্স প্রাপ্ত শিক্ষার্থীর সাথে কলেজের অধ্যক্ষ’র সাথে মতবিনিময়

শিক্ষার্থীদের মিলনমেলা পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান

পারুলিয়ায় জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা