রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে,মোদীর প্রত্যাশা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১১, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এতথ্য জানান।

ভারতের সঙ্গে বিরাজমান টানাপোড়েন নিয়ে কোনো আলোচনা হয়েছে কীনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রত্যাশা জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন। স্থিতিশীলতার জন্য দুই দেশ কীভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।’

এই সৌজন্য সাক্ষাতের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও চেয়ারম্যানের প্রেস সচিব সাহলে শিবলী উপস্থিত ছিলেন।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস তারেক রহমানের সঙ্গে দেখা করেন। ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাতের পর সবার সঙ্গেই পৃথক বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান। বৈঠকে আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমানের পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এসব বৈঠকের বিষয়ে বিএনপি নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, গত ১৭ ডিসেম্বর তারেক রহমানের ঐতিহিসিক প্রত্যাবর্তনের পর তাকে নিয়ে দেশে-বিদেশে গুরুত্ব বেড়েছে। যে কারণে তাঁর সঙ্গে একের পর এক রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে আসছেন।

তিনি আরো বলেন, ‘উনার (তারেক রহমান) নেতৃত্ব, উনার পরিকল্পনা, আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা বিশেষ করে দেশে ফেরার পর তাকে নিয়ে আন্তর্জাতিক মহলের বিশেষ আগ্রহ আছে।’

আগামীর বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্ক কি হবে তা নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান হুমায়ুন কবির।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকরা শাস্তির মুখে পড়বেন পরীক্ষা না নিলে : শিক্ষা উপদেষ্টা

কুড়িগ্রামে ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত

বিশ্ব খাদ্য কর্মসূচি প্রকল্পের আওতায় পাইকগাছায় নদী পারাপার ও যাতায়াত ব্যবস্থা সহজ হচ্ছে

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

শ্যামনগর থানায় ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরায় টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের ধরনসমুহ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বড়দলে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পর্যাপ্ত তেল মজুত আছে, ঈদে পরিবহন সংকটের শঙ্কা নেই : সড়ক পরিবহন মন্ত্রী

ইতালির ফুটবলে ‘মহাপ্রলয়’ : সভাপতির পদত্যাগ দাবি ক্রীড়ামন্ত্রীর

মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেননি ৮২৫ জন