শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা ল কলেজের  অফিস স্টাফ মোঃ আব্দুল মান্নানকে রিক্সায় তুলে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা  

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরা ল কলেজের অফিস স্টাফ মো. আব্দুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) রাতে সাতক্ষীরা  ল কলেজের আয়োজনে কলেজের হল রুমে সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট শামসুদ্দোহা খোকন ও এডভোকেট আলহাজ্ব মো. ফজলুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এডভোকেট ফেরদৌসী ইফতেখার লুসী, এডভোকেট শহীদ হাসান বাবু, এডভোকেট মোঃ রফিকুল ইসলাম রফিক, এডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন হীরা, এডভোকেট নাজমুন নাহার ঝুমুর, এডভোকেট এসএম শরীফ শরীফ আজমীর হুসাইন রোকন, সাতক্ষীরা ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু, ল এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. নাহিদুজ্জামান নাহিদ ও সদস্য বেবী ফারজানা প্রমুখ। ১৯৮৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে, ৪০ বছর যাবত ন্যায়পরনয়তা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনকারী অকৃত্রিম সেবক মোঃ আব্দুল মান্নানের ব্যতিক্রম ধর্মী অবসরজনিত এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।  সাতক্ষীরা ল কলেজের পক্ষ থেকে বিদায়ী অতিথি আব্দুল মান্নানকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় এবং সেই সাথে বিদায়ী অতিথি সাতক্ষীরা ল কলেজের অফিসের স্টাফ আব্দুল মান্নানকে একটি রিক্সায় তুলে কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং অফিস স্টাফরা কলেজের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে তার প্রতি অনন্য ভক্তি ও সম্মান প্রদর্শন করেন।  এ সময় সাতক্ষীরা ল কলেজ শিক্ষক শিক্ষার্থী ও অফিস স্টাফরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট মো. মুনিরুদ্দীন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে বিএনপি সমর্থকদের সন্ত্রাসী হামলায় স্বতন্ত্র প্রার্থীর নারী, পুরুষ সহ ৮ জন সমর্থক আহত

ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা,শুধু ধর্মীয় আবেগ নয় : গভর্নর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

ক্রীড়া ক্ষেত্রে নারী-পুরুষের বেতন বৈষম্য কমাতে নির্দেশ দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা

কালিগঞ্জে পানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

স্মৃতিসৌধে পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি নতুনধারার

Hello world!

Hello world!

পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে আরব আমিরাত 

সাতক্ষীরায় জ্বালানি তেল সংকটে হুমকির মুখে প্রাণিসেবা কার্যক্রম