মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ক্ষমতায় গেলে সাংবাদিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেবে বিএনপি

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১১, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ণ

 ডেস্ক নিউজ :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মি ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাংবাদিকরা নানা সমস্যায় ভুগছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেগুলো পূরণ করা সম্ভব নয়। তবে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যেতে পারে, তাহলে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি ও সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (১০ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গণে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের মাধ্যমেই দেশের সত্য প্রকাশিত হয়। তাই সাংবাদিকদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এখন হয়ত সব সমস্যার সমাধান সম্ভব নয়, কিন্তু বিএনপি সরকার গঠন করলে এই খাতের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর থেকে ঠাকুরগাঁওয়ে আসার সুযোগ কম হয়েছে। তবে এই অঞ্চলের মানুষের প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা সবসময় ছিল, আছে এবং থাকবে। এখন একটি নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। যদি ঠাকুরগাঁওয়ের মানুষ আমাকে আবারও ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে হয়ত জীবনে শেষবারের মতো জনগণের সেবা করার সুযোগ পাবো।

রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ের ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রত্যেক মানুষের জীবনে যেমন অবসরের সময় আসে, রাজনীতিতেও সেটি থাকা উচিত। আমি ইনশাল্লাহ সেভাবেই ব্যবস্থা নেবো। তবে তার আগে ঠাকুরগাঁওয়ের মানুষ ও দেশের গণতন্ত্রের জন্য যতটা সম্ভব কাজ করে যেতে চাই।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা আমাকে সব সময় সহযোগিতা করেছেন, আমিও চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আপনাদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো বাধা না আসে, সে বিষয়ে আমি সব সময় সচেষ্ট ছিলাম। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ জামিন সরকার, সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য সেবার কারিগর তৈরিতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগ প্রশিক্ষণ

বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা

কয়রায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্তমা নুষের সামাজিক সুরক্ষার দাবিতে মানববন্ধন  

সাতক্ষীরার সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আশাশুনির বড়দলে খাল খননের উদ্যোগ ১২ হাজার বিঘা জমিতে সোনার ফসল ফলবে

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ১; গ্রেপ্তার ৪

২৩ ফেব্রুয়ারি শুরু বিসিএলের ওয়ানডে আসর, চার দলের স্কোয়াড ও অধিনায়ক ঘোষণা

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার