রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা সদর কোর্টে বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৩, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ণ

 নিউজ ডেস্ক : রবিবার (২৩ নভেম্বর) সকালে  জেলার সদর কোর্টে বার্ষিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক  পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ সুপার  পরিদর্শনকালে  কোর্টের মালখানা, হাজতখানা, দৈনন্দিন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা ও পর্যবেক্ষন করেন। তিনি  কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, প্রতিটি সদস্যদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথ ভাবে পালন এবং জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। দাপ্তরিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর মোঃ ম‌ঈন উদ্দিন,  এবং কোর্টে কর্মরত পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত