রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ

  •  সময় ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুই সহায়তাকারী ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

একই সঙ্গে ডিএমপি প্রথমবারের মতো স্বীকার করলো যে, হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, ঘটনার দিনই হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল ও মোটরসাইকেলচালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে।

ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় জব্দ আলামতের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ভুয়া নম্বরপ্লেট, হাদিকে বহনকারী অটোরিকশা, ৫৩টি অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক ইত্যাদি।

হত্যাকারীরা যেভাবে সীমান্তের ওপারে

তিনি আরও বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, গ্রেফতারদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায়, ঘটনার পরপরই ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে সেখান থেকে মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রাইভেটকারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছায়। আসামিদের চিহ্নিত করার আগেই তারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়। হালুয়াঘাটের আগে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদের গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাদের সীমান্ত পার করার পর ভারতের মেঘালয় রাজ্যের জনৈক পুত্তির কাছে হস্তান্তর করে। পুত্তি ট্যাক্সি ড্রাইভার সামীর কাছে তাদের হস্তান্তর করে। সামী মেঘালয় রাজ্যের তুরা নামক জায়গায় তাদের পৌঁছে দেয়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

লাশ পোড়ানোর ঘটনার মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

আগরদাঁড়ী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের নারী সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনির শোভনালীতে জামায়াতের নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত

ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বেনাপোল স্থল বন্দরের গাত্রদাহ

কয়রায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরায় স্কুল শিক্ষক নিয়োগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা 

দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ, দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে দোষী সাব্যস্ত সশস্ত্র ডাকাত নিয়োগ