বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আজ ২৫ ডিসেম্বর: খ্রিষ্টধর্মাবলম্বীদের বড়দিন

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৪, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

আজ ২৫ ডিসেম্বর। খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে দিনটি বড়দিন—যিশুখ্রিষ্টের জন্মদিন। ইতিহাসের পাতায় এটি শুধু একটি ধর্মীয় ঘটনার স্মৃতি নয়; এটি মানবসভ্যতার এক গভীর পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচিত।

বড়দিন উপলক্ষে প্রার্থনার জন্য রঙিন সাজে সেজেছে সারা দেশের  গির্জাগুলো। চলছে সৌন্দর্যবর্ধন ও শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ।

 ২৫ ডিসেম্বর। খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে দিনটি বড়দিন—যিশুখ্রিষ্টের জন্মদিন। ইতিহাসের পাতায় এটি শুধু একটি ধর্মীয় ঘটনার স্মৃতি নয়; এটি মানবসভ্যতার এক গভীর পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচিত।

বড়দিন উপলক্ষে প্রার্থনার জন্য রঙিন সাজে সেজেছে ঢাকার গির্জাগুলো। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জা এবং মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চ ঘুরে এ চিত্র দেখা গেছে।

কনকনে শীতের রাতে প্রায় দুই হাজার বছর আগে বেথলেহেমের এক গোয়ালঘরে জন্ম নিয়েছিলেন যিশু। কারণ, যিশুর মা মরিয়মের তখন যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তাই মরিয়ম জীর্ণ এক গোশালায় আশ্রয় নিয়েছিলেন।

গির্জার ভেতরে ও বাইরে স্থাপন করা হয়েছে সুসজ্জিত ক্রিসমাস ট্রি। রঙিন আলো, তারা আর নানা অলংকারে সাজানো গাছগুলো পুরো পরিবেশকে উৎসবমুখর করে তুলেছে। দেয়ালজুড়ে ঝুলছে আলোকসজ্জা ও ধর্মীয় প্রতীক। সব মিলিয়ে পুরো গির্জা সেজেছে রঙিন ও আলোকোজ্জ্বল আবহে।

তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জায় বুধবার সন্ধ্যা সাতটা ও রাত নয়টায় প্রার্থনা হয়। আজ সকাল সাতটা ও নয়টায়ও প্রার্থনা করা হবে।

গির্জায় আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ  বিশেষ প্রার্থনা ও ধর্মীয় সংগীত উচ্চারিত হবে তাঁদের কণ্ঠে। তাঁরা শান্তি, ভালোবাসা ও মানবতার আহ্বান জানাবেন। অনেকেই নীরবে মোমবাতি জ্বালিয়ে যিশুর জীবনের আদর্শ স্মরণ করবেন।

প্রার্থনা শুরুর আগেই বুধবার বিকেলে তেজগাঁও জপমালা রানীর গির্জায় কথা হয় সোনিয়া গোমেজের সঙ্গে। তিনি এসেছেন রাজধানীর মনিপুরীপাড়া থেকে। সঙ্গে ছিল তাঁর ছেলে জয়োকিন গোমেজ।

মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চের পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন বলেন, এবারের প্রার্থনার লক্ষ্য নিজেদের অন্তরে ও বিশ্বে যাতে শান্তি বজায় থাকে। এই প্রার্থনা হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সবার জন্য। যিশুর জন্মতিথিকে কেন্দ্র করে আমরা যেন তাঁর জীবনাদর্শ এবং খ্রিষ্টীয় মূল্যবোধ নিজেদের জীবনে ও অন্যের জীবনে প্রতিফলন ঘটাতে পারি, সেই প্রার্থনা সবার জন্য।

তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জার পুরোহিত ফাদার জয়ন্ত এস গোমেজ বলেন, যিশুর বাণী সব সময় কার্যকর। তিনি সব সময় প্রান্তিক মানুষের সামাজিক ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। এসবের মাধ্যমেই তিনি বিশ্বে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের এবারের প্রার্থনা হবে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। দেশের মধ্যে যেন স্থিতিশীলতা বিরাজ করে। গণতন্ত্র যেন প্রতিষ্ঠা হয়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু

সাতক্ষীরায় নদী খননের মাটি লুটপাটে বাঁধা: পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে প্রহার

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই …. ডা: শফিকুর রহমান

নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান বাতিল

কয়রায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

দেশজুড়ে বিদ্যার দেবীর আরাধনার, জগন্নাথ হলে ৭৬ মণ্ডপে দেশের সর্ববৃহৎ সরস্বতী পূজা

ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প

বাউবি ছাত্র ঐক্য পরিষদ, খুলনা আঞ্চলিক শাখার ইফতার ও দোয়া মাহফিল

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি  ও আলোচনা সভা

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শোককে শক্তিতে পরিণত করে জিতে গেল ঢাকা