বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কযরায় জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৪, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি : কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ঐ গ্রামের মৃত প্রফুল্ল বিশ্বাসের পুত্র বিঞ্চুপদ বিশ্বাস।
বুধবার (২৪ ডিসেম্বর)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১৪ ডিসেম্বর আমার প্রতিপক্ষ সুপদ বিশ্বাস সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল  অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট।
প্রকৃত ঘটনাটি হলো যে, আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত কয়রা মৌজায় ৮৯৮ খতিয়ানে ৮১৯ দাগে ২.৮০ একর জমিতে বসবাস সহ ধান চাষাবাদ করে আসিতেছি। ঐ জমির দলিলে দাগ ও খতিয়ান অনুয়ায়ী আমার প্রতিপক্ষ সুপদ বিশ্বাসদের ৮১৯ দাগের কোন জমি নেই। তার পরেও তারা জোরপুর্বক জমি দখলের চেষ্টা চালায়। তারই রেশ ধরে গত ১১ ডিসেম্বর আমার কয়রা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান হতে বাড়ি যাওয়ার প্রতিমধ্যে সুপদ বিশ্বাস সহ আরও অনেকেই আমার কাছে থাকা ২ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারপিট করে আহত করে।
খবর পেয়ে আমার স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আমার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক প্রেরন করেন। আমি সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসে কয়রা উপজেলা ম্যাজিস্টেট আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলা থেকে রেহাই পেতে তারা আমার বিরুদ্ধে সেলো মেশিন ভাঙ্গা সহ জমি দখলের মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগ প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি উদঘাটন করে দোষীদের দৃষ্টামুলক শাস্তির জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে আরব আমিরাত 

সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকা

ফুলজোড় ও করতোয়া নদী রক্ষায় ঢাকায় তরুণদের প্রতিবাদ

উদারতা যুব ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী “উদারতা দিবস”

সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা

সাতক্ষীরার পর্যটন ও কর্মসংস্থান: অমিত সম্ভাবনা ও আগামীর পথরেখা

সাতক্ষীরার ৫ হাজার ৬৮৬ রেমিট্যান্স যোদ্ধা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন

সংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব

ব্রাজিলের পর এবার কলম্বিয়াকে উড়িয়ে দিল ফ্রান্স

অস্কারের মঞ্চে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার