সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নারীকে মারধর ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: পিরোজপুরের নাজিরপুর মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নার বিরুদ্ধে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন অভিযুক্ত মুন্না।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নির্জন বাগানে এক নারীকে ধরে টানাটানি ও একাধিক চড়-থাপ্পড় দিচ্ছেন মুন্না। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করেন।
মারধরের কথা স্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বলেন, ‘ওই মেয়ে আমার স্ত্রী। একটি নির্জন স্থানে বসে আমার সঙ্গে কথা কাটাকাটি হলে একপর্যায়ে চড়-থাপ্পড় দিই।’

এদিকে নারীকে মারধর করার ভিডিও ছড়িয়ে পড়ার পর মুন্নাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুন্নাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নিউরোসায়েন্সেসে গুলিবিদ্ধ শিশু হুজাইফা

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সকলকে কাজ করতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

ন্যায়বিচার নিশ্চিতে কেবল আদালত নয়, সকলকে একসাথে কাজ করতে হবে- নজরুল ইসলাম

সাবেক এমপি হাবিবের কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি

সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকা

ব্রাজিলের পর এবার কলম্বিয়াকে উড়িয়ে দিল ফ্রান্স

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া,র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া,র‍্যালি ও আলোচনা সভা

আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি গঠন

সাতক্ষীরায় অসুস্থ ব্যক্তিকে দেখতে হাসপাতালে সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ