রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দারুণ জয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল বার্সেলোনা

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করা বার্সেলোনা লা লিগায়ও আধিপত্য ধরে রেখেছে। এবার এলচের মাঠে সহজ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে বার্সেলোনা।

শনিবার (৩১ জানুয়ারি) মানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে স্বাগতিক এলচেকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার পক্ষে লামিনে ইয়ামাল, ফেরান তরেস এবং মার্কাস রাশফোর্ড বার্সেলোনার পক্ষে গোল করেছেন। এলচের পক্ষে একটি গোল শোধ করেন আলভারো রদ্রিগেজ।

এই ম্যাচের পর ২২ ম্যাচে ১৮ জয় ও ১ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে এলচে।

প্রতিপক্ষের মাঠে এদিন কাতালান জায়ান্টরা আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে। ৬২ শতাংশ বল পজেশন ধরে রেখে ২৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পেরেছে বার্সা। এলচের ৯টি শট নিয়ে ৪টি লক্ষ্যে ছিল।

ম্যাচের ছয় মিনিটের মাথায় এগিয়ে যায় বার্সা। মাঝমাঠ থেকে দানি ওলমোর থ্রু বল ধরে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান লামিনে ইয়ামাল। লিগে ১৭ ম্যাচে ৯ গোল ও ৮ অ্যাসিস্ট হলো এই উইঙ্গারের। ২৯ মিনিটে সমতায় ফেরে এলচে। আলভারো রদ্রিগেজ স্বাগতিকদের উল্লাসে মাতান।

৪০ মিনিটে আবারও লিড নেয় বার্সা। তরেসের পাস ফ্রেঙ্কি ডি ইয়ং বক্সে পেয়ে গোলরক্ষক বোকা বানিয়ে ফেরত দেন। ফিরতি বল জোরাল শটে জালে পাঠান তরেস।

দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার জায়গায় নামেন রাশফোর্ড। ৭২ মিনিটে এই ইংলিশই কাতালানদের তৃতীয় গোলটি এনে দেন। ডান দিক দিয়ে বক্সে ঢুকে শট নিয়েছিলেন ইয়ামাল, কিন্তু তা সামনে থাকা ডিফেন্ডার আটকে দেন। ফিরতি বল জালে পাঠান রাশফোর্ড।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন….মুহাদ্দিস রবিউল বাশার

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা

জামায়াতের ইফতার মাহফিলে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুলকে আমন্ত্রণ

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

বিকল্প ভেন্যু শ্রীলঙ্কা না হলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না’

পাইকগাছা-কয়রার মানুষের সাথে ভোট নিয়ে প্রতারণা করা হয়েছে : এসএম মনিরুল হাসান বাপ্পী

সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া আহরণকারী আহত

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৩৮ টাকা