শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ: মেডিকেল বোর্ড

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৫, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন হয়েছে। পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আপাতত পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। যদিও অবস্থা গুরুতর এবং তিনি নিবিড় পরিচর্যায় আছেন।

এদিকে, নতুন করে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে বেশ কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, সেটি জার্মানি থেকে আসছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা জটিলতায় ভুগছেন তিনবারের প্রধানমন্ত্রী ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তখনই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)। সেদিন থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালের ১২ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। চীন ও যুক্তরাজ্য থেকেও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক গত কয়েক দিনে বাংলাদেশে এসে মেডিকেল বোর্ডের সঙ্গে যোগ দিয়েছেন। এই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব

সাতক্ষীরায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পন্ন: সভাস্থল পরিদর্শন

কুড়িগ্রামে ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত

আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

উদারতা যুব ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী “উদারতা দিবস”

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সিরিয়াস বিএনপি সরকার

সাতক্ষীরা-২আসনে ধানের শীষ বিজয়ী হলে হিন্দু সম্প্রদায় আর অবহেলিত থাকবে না-ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসবে আলহাজ্ব আব্দুর রউফ

আশাশুনিতে পৈত্রিক সম্পত্তিতে ভেকু মেশিনে মাটি কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন হ্রাস রোধে সভা