বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দিল্লি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বললো ভারত সরকার

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১৩, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক :  ভারতের দিল্লি শহরের লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণকে অবশেষে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। বুধবার (১২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, সোমবার (১০ নভেম্বর) লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের মাধ্যমে রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংঘটিত এক নৃশংস সন্ত্রাসী হামলার সাক্ষী হয়েছে

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার কমিটির (সিসিএস) বৈঠক শেষে পরিস্থিতি পর্যালোচনা ও তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এরপরই মন্ত্রিসভার এই প্রস্তাব গৃহীত হয়।

অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, মন্ত্রিসভা নির্দেশ দিয়েছে যে এই ঘটনার তদন্ত সর্বোচ্চ জরুরি ভিত্তিতে ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে, যাতে অপরাধীরা, তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকরা দ্রুত শনাক্ত হয় এবং ন্যায়ের মুখোমুখি হতে পারে।

তিনি জানান, মন্ত্রিসভা এই ‘নৃশংস ও কাপুরুষোচিত’ হামলাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘শূন্যসহিষ্ণুতা নীতি’ পুনর্ব্যক্ত করেছে।

বৈষ্ণব বলেন, এই হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে। মন্ত্রিসভা ভারতের অটল অঙ্গীকার পুনরায় জানাচ্ছে যে, কোনো রূপে ও প্রকাশে সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহিষ্ণুতা বজায় থাকবে। পাশাপাশি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া সংহতি ও সমর্থনের বার্তার জন্য সরকার কৃতজ্ঞতা জানিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফর শেষে দেশে ফিরে সরাসরি দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে যান, যেখানে তিনি বিস্ফোরণে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

হাসপাতালের সিনিয়র চিকিৎসক ও কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে আহতদের চিকিৎসা ও স্বাস্থ্যগত আপডেট উপস্থাপন করেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছাকাছি ওই মেট্রো স্টেশনের কাছে একটি হুন্ডাই আই২০ গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন।

প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, নিহতদের দেহে একাধিক ভাঙন ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিস্ফোরণের তীব্রতায় তাদের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ যেমন ফুসফুস, কানের পর্দা ও পেটের অঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেকের শরীরে গভীর ক্ষত ও অতিরিক্ত রক্তক্ষরণের চিহ্নও পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের শক্তি তাদের দেয়াল বা কঠিন বস্তুর সঙ্গে আছড়ে ফেলেছিল।

বি

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘ইনকিলাব জিন্দাবাদ’ নিয়ে জ্বালানি মন্ত্রীর বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

নিউরোসায়েন্সেসে গুলিবিদ্ধ শিশু হুজাইফা

সাতক্ষীরা সদরে স্থানীয় সরকারের বাজেট অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত

আশাশুনিতে প্রতিবন্ধী যুবদের  নিয়ে বার্ষিক মিলন মেলা

ইসলামী ব্যাংকিং শক্তিশালী করতে শরিয়া বোর্ডগুলোকে পূর্ণ স্বাধীনতার আশ্বাস গভর্নরের

সাতক্ষীরায় নদী খননের মাটি লুটপাটে বাঁধা: পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে প্রহার

জকসুর নেতৃত্বে জবি সাংবাদিক সমিতি দখলের চেষ্টার অভিযোগ ছাত্রদলের

কলারোয়াতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ