সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমপি প্রার্থী আলাউদ্দীনের দোয়া মাহফিল

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :  বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আশাশুনিতে ছাগল কুরবাণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) আশাশুনির গুনাকরকাটি খানকা শরীফে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা ৩ (আশাশুনি, কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীনের উদ্যোগে বিকালে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদকায়ে জারিয়া হিসাবে খানকা শরীফ হেফজখানায় শিক্ষার্থীদের জন্য একটি ছাগল কোরবাণী করা হয়। মাগরিব নামাজ শেষে দরবার শরীফ জামে মসজিদে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মীলাদ পরিচালনা করেন, মসজিদের ইমাম হাফেজ মনিরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন, মাওঃ রবিউল ইসলাম।
মীলাদ মাহফিলে সাবেক ইউপি চেয়ারম্যান পীরজাদা আব্দুল কাইউম, পীরজাদা আবু তাহের, এমপি প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়া ছফর সঙ্গী হিসাবে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোটসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় ‘লুক মেন সেলুন’-এর উদ্বোধন

অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আশাশুনির শ্রীউলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

বিচ্ছেদ নিয়ে রবি চৌধুরীর বক্তব্যের জবাব দিলেন ডলি সায়ন্তনী

প্রথম আলোতে হামলা মামলায় ১৫ আসামি কারাগারে

সমবায় অধিদপ্তরকে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা

জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুব কৃষকদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও ডিগনিটি কিটস বিতরণ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি  ও আলোচনা সভা