শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শিবপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ১৮, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ

মোঃ তৌফিক আল হাসান :: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে এক ব্যাপক আয়োজনে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় ইউনিয়নের গদা ঘাটা বারাকাতিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শিবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে সংগঠিত, শিক্ষিত ও আদর্শবান কর্মী বাহিনী অপরিহার্য। তিনি কর্মীদের ইসলামী আদর্শে দৃঢ় থেকে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হুসাইন এবং সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে কর্মীদের মধ্যে আদর্শিক চেতনা জাগ্রত করার গুরুত্বারোপ করেন এবং বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীল ভূমিকা পালনের দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কর্মপরিষদের সদস্য এবং বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

শিক্ষা শিবিরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ইসলামী মূল্যবোধ চর্চা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা, প্রেরণা ও দায়িত্ববোধ জাগ্রত করে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ইউএনওকে অপসারণের দাবি

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে  সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পরামর্শ সভায় আলহাজ্ব মো. আব্দুর রউফ

কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান

বড়দলে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ব্রহ্মরাজপুরের কৃতি সন্তান ড. সামাদের বড় অর্জন—হাইকোর্টে অতিরিক্ত রেজিস্ট্রার

উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন

ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন তারেক রহমান:  জুয়েল

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ