বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ৮, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত আলী হোসেন পাটগ্রামের ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার (৮ এপ্রিল) ভোররাতে সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে দুই দফা গুলির শব্দ শোনা যায়। এ ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়।

বিএসএফের ভাষ্য অনুযায়ী, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে গেলে বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে। এক পর্যায়ে কথিত চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তামাক নিয়ন্ত্রণে যুগান্তকারী পরিবর্তন:২০২৫ সংশোধনীতে বাড়ছে নিষেধাজ্ঞা, জেল ও জরিমানার মাত্রা

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

এক মণ পেঁয়াজেও মিলছে না এক কেজি মাংস

হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার প্রদান

জীবননগরে দুই গ্রুপের সংঘর্ষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইরানে হামলা থামিয়েছে যৌথবাহিনী, যুদ্ধবিরতি শুরু

আহছানিয়া মিশনের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির

সাতক্ষীরায় নদী খননের মাটি লুটপাটে বাঁধা: পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে প্রহার

জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর আফগানিস্তানে