বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জামায়াত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলে সংবিধান নিয়ে এই সংকট সৃষ্টি হতো না : রাশেদ খান

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ২, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ

সময় ডেস্ক :: জামায়াতে ইসলামী যদি ৭১ এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো, তাহলে দেশে আজকে সংবিধান নিয়ে এই সংকট সৃষ্টি হয়না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, জামায়াত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলে ৭২ এর সংবিধান এভাবে তৈরি হতে দিতো না। তাদের এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার ভুলের খেসারত জাতিকে দিতে হয়েছে বছরের পর বছর ধরে ।

রাশেদ খান আরও বলেন, এই ভুলের কাফফারা কীভাবে হতে পারে আমার জানা নেই। তবে তারা ২য় বার আবার একই ভুল করলো ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারকে ৭২ এর সংবিধান তো নয়ই বরং ফ্যাসিবাদী জামানায় অংসখ্যবার কাটাছেঁড়া করা সংবিধান মোতাবেক সরকারকে শপথ নিতে দিয়ে।

বিএনপির এ নেতা বলেন, এর মাধ্যমে পুনরায় তাদের মিত্র নাহিদ ইসলামদের হাত ধরে সংবিধানের ধারাবাহিকতা সৃষ্টি হলো। অন্তত ৮ আগস্টে বাঁধা দিতে পারলে নতুন বাংলাদেশের মানুষ উপহার পেতো নতুন সংবিধান।

রাশেদ খান আরও বলেন, জামায়াতের সামনে এখন একমাত্র সুযোগ আরেকটা বিপ্লবের আহ্বান করে নতুন সংবিধান রচনা করা। যদি তাদের এই বিপ্লবের আহ্বানে ঘর থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ২৪ এর গণঅভ্যুত্থানের ন্যায় ছাত্র-জনতা বের হয়ে আসে, তবেই কেবল তারা নতুন সাংবিধানিক বিপ্লবী আন্দোলনে সফল হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় বৈরী আবহাওয়ায় বোরো ধানের আবাদে শঙ্কায় চাষীরা

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত : জ্বালানি বিভাগ

ফেডারেশনগুলোকে ৭ দিনের আল্টিমেটাম ক্রীড়া প্রতিমন্ত্রীর

তালায় যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া

গণপ্রকৌশল দিবস  ও আইডিইবি‘র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষ্যে র‌্যালী

কয়রায় গন অধিকার পরিষদের সভাপতি সহ ১৬ নেতা কর্মীর জামায়াতে যোগদান

শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমলা হ্যারিসের