বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৭, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

 

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে ২৭ নভেম্বর (বুধবার) বিকালে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত এ সমাবেশে এলাকাবাসী, নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইদ্রিস আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল বলেন, “গণমানুষের প্রত্যাশা পূরণে দলকে এগিয়ে যেতে হবে। জনগণের আস্থা অর্জনই আজকের প্রধান চ্যালেঞ্জ।”

জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ। সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান এবং উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন আহমেদ বলেন, “সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ততা আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়া উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ সাইদী হাসান বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তারা জনগণের অধিকার আদায়, শান্তিপূর্ণ নির্বাচন এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ জনসভা দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত