সময় ডেস্ক :: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। অন্তত দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পাঠানো হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
















