বুধবার , ১১ মার্চ ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১১, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার ইরানের একটি ব্যাংকে হামলার প্রতিক্রিয়ায় এই হুমকি এলো।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের যৌথ সামরিক কমান্ড— খাতাম আল–আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি সতর্ক করে বলেছেন, ‘এই অঞ্চলের মানুষদের ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উচিত নয়’।

তিনি বলেন, ‘ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে। এর মাধ্যমে তারা আমাদের মার্কিন ও ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে লক্ষ্যকরার স্বাধীনতা দিয়েছে’।

এরআগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইরানের নিউজ চ্যানেল ‘খবর’ এর বরাতে বিবিসি জানিয়েছে, গত রাতে এক বিমান হামলায় সেপাহ ব্যাংকের বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন। বেতন বিতরণের প্রস্তুতির জন্য ওই কর্মীরা বিশেষ শিফটে কাজ করছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া

‘ইনকিলাব জিন্দাবাদ’ নিয়ে জ্বালানি মন্ত্রীর বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

বিশ্বকাপে মেসি খেলবেন কি না – ধোঁয়াশায় আর্জেন্টিনা শিবির

ধানের শীষের গণজোয়ার ও ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

বেগম খালেদা জিয়ার কোটি কোটি সন্তান রয়েছে দেশজুড়ে : কনকচাঁপা

জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার

আশাশুনিতে ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে মতবিনিময় সভা

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব