শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৬, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০ টায় আশাশুনি মহিলা কলেজ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, মুহাদ্দিস রবিউল বাশার এমপি। লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় সেমিনারে আরও আলোচনা রাখেন, জেলা কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, আশাশুনি সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, মাওঃ নুরুল আবসার মুর্তাজা, আশাশুনি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আবুল হাসান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ জুবায়েরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি এমপি মুহাদ্দিস রবিউল বাশার তাঁর বক্তব্যে বলেন, ইসলামের ৫টি স্তম্ভ বা খুঁটি রয়েছে; কালেমায়ে শাহাদাৎ, নামাজ কায়েম, যাকাত আদায়, রমজানে রোজা রাখা ও হজ্ব সম্পাদন করা। শুধু খুঁটি বা স্তম্ভে হবেনা, ছাদ, বেড়া, দরজা, জানালা লাগবে। আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে।

তিনি বিভিন্ন হাদীছ ও কোরআনের উদ্ধৃতি সহকারে বলেন, নামাজ রোজা দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। যাকাতের গুরুত্ব অত্যাধিক। যে যাকাত আদায় করেনা, তার নামাজ-রোজা কবুল হয়না। যে যাকাত স্বীকার করে কিন্তু আদায় করেনা সে ফাসেক। যারা সম্পদ সঞ্চয় করে তারা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাদের উপর কঠিন শাস্তি রয়েছে। সম্পদের হিসাব করে যাকাত আদায় না করলে সম্পদ বিষধর সাপ হয়ে দংশন করবে। উৎপাদিত ফসলের ওশর আদায় করতে হবে। যাকাত রাষ্ট্রের কাছে দিতে হয়, আমাদের দেশ ইসলামী রাষ্ট্র না হওয়ায় ব্যক্তিগত ভাবে আদায় করতে হয়।

পবিত্র রমজান মাসে মোত্তাকী হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখতে সকলের প্রতি আহবান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

বিপিএলের স্থগিত ম্যাচ দুটি হবে রবিবার

চিলাহাটি ওয়েব ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোলাম মোস্তফা রাঙ্গাকে সম্মাননা

বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো

যাবজ্জীবনপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ শীর্ষনিউজ প্রতিবেদন

শুল্কের পুরো অর্থ ফেরতের দাবিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কস্টকোর মামলা

খানপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সাতক্ষীরা জেলার দায়িত্ব গ্রহণ করলেন মোঃ আরেফিন জুয়েল,বিপিএম

অবৈধ অভিবাসীদের টিউশন সহায়তা প্রদানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৯০৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান