সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে: সাকি

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৪, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :  দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাকে রাষ্ট্রের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ন্যায়সঙ্গত সম্পদ বণ্টন ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থার ভিত্তি নতুনভাবে সাজাতে হবে। আর তার জন্য রাষ্ট্রকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার পূর্ণ দায়িত্ব নিতে হবে।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলন–জিএসএস আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষা সংস্কার ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচনী ইশতেহার প্রণয়নের অংশ হিসেবে ‘আপনার মতামত, আমাদের ইশতেহার’ উদ্যোগের ধারাবাহিকতায় এ সভা আয়োজন করা হয়।

আলোচনার শুরুতে দলের শিক্ষা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন তথ্য ও গবেষণা উপকমিটির সদস্যসচিব আতিকুল বারী চৌধুরী।

সভায় জোনায়েদ সাকি বলেন, মানবিক গুণাবলিসম্পন্ন এবং দক্ষ—উভয় ধরনের জনশক্তি তৈরির চ্যালেঞ্জ এখন সমানভাবে জরুরি। রাষ্ট্র যদি দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাকে নিজের দায়িত্বে নেয়, তাহলে বাজেট বরাদ্দ ও নীতি কাঠামোয় বড় পরিবর্তন আনতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

অতীতের চেয়ে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের ধরনটাই ছিল আলাদা : গোলাম পরওয়ার

ঈদের নামাজ শেষে গণভোট ইস্যুতে সরব জামায়াত আমির

রউফ চেয়ারম্যান এমপি হলে দুই খাসি ছাগল জবাই করে খিচুড়ি খাওয়ানোর ঘোষণা

হামিদুল ইসলাম শামীমের নিজ অর্থায়নে শীত বস্ত্র বিতরণ

কালীগঞ্জ মডেল মসজিদে জনবল নিয়োগ শেষে পবিত্র জুম্মার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

আশাশুনিতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার স্টেকহোল্ডারদের অ্যাডভোকেসী সভা

ভিন্নধর্মাবলম্বী জাতীয় নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আম ও ধান চাষীদের  নিয়ে সাতক্ষীরায় বার্ষিক কৃষক মিটিং