মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে ঝাড়ু দিলেন এমপি আব্দুল খালেক

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৩, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ

সময় ডেস্ক :: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগের নজির স্থাপন করেছেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতাল চত্বরে নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদেরকে সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে যুক্ত হন।

এ সময় উপস্থিত সবার প্রতি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ১০টায় হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এমপি। পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, উপ-পরিচালক মো. মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহা ও জুনিয়র কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ। এছাড়া জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির নুরুল হুদা, সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুনসহ নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।

সভায় চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বিকল ডায়ালাইসিস মেশিন, অচল আইসিইউ বেড, জনবল ও চিকিৎসক সংকট, শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ এবং মর্গ স্থানান্তরের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সাতক্ষীরার মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। একে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করতে যা যা প্রয়োজন, তা দ্রুত নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদে উপস্

তিনি আরও বলেন, সাতক্ষীরার সব সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের অন্যতম আদর্শ হাসপাতালে রূপান্তর করা।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দারুস সালাম মাদরাসা ও এতিমখানার আজীবন সদস্য সম্মেলন ও হাফেজদের পাগড়ী প্রদান

‘তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকবে না’ : মিয়াগোলাম পরোয়ার

পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

বাজেটে পরিচালন ব্যয় বাড়ছে ২৮ হাজার কোটি টাকা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া,র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া,র‍্যালি ও আলোচনা সভা

১৪ সদস্যের নির্বাচনি পর্যবেক্ষক পাঠাচ্ছে কমনওয়েলথ

সুপ্রিম কোর্টের ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুমোদন, অবকাশকালীন ছুটি ৬৩ দিন

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

কালীগঞ্জ মডেল মসজিদে জনবল নিয়োগ শেষে পবিত্র জুম্মার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

প্রি-প্রাইমারীর কোমলমতি শিশুদের বরণ