মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাংবাদিক ও রাজনৈতিক নেতা কর্মীরা সকলে মিলে তালাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে-অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ!

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৩, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

এস এম মোতাহিরুল হক শাহিন :: তালা-কলারোয়ার মানুষ শান্তিতে বসবাস করতে চায়। সাংবাদিক, জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সকলে মিলে এলাকার উন্নয়ন করতে চাই। চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলা থেকে জনগন মুক্তি চায়। তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২ টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎তিনি বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পণ। একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। সমাজের সকল অত্যাচার, নির্যাতন, অসঙ্গতি, অপরাধ, অপরাধীর তথ্য সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরেন। সাংবাদিকদের উপর অর্পিত দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। তবে অসত্য, অতিরঞ্জিত, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারে নিরুৎসাহিত করেন তিনি।

‎তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনি হতে হবে মানব কল্যাণের জন্য। আপনাদের উচিৎ হবে সঠিক ভাবে তুলে ধরা। আপনারা আমারও বিরুদ্ধে লিখতে পারবেন তবে আমার বক্তব্যটাও নিবেন। যাতে আমি নিজেও সংশোধন হতে পারি।
‎বাংলাদেশ জানায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল্লার সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক প্রমুখ।

এর আগে সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় কর্তব্যরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বিকালে তিনি তালা উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত উপজেলা মডেল মসজিদে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।



সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

ইসলামী ব্যাংকিং শক্তিশালী করতে শরিয়া বোর্ডগুলোকে পূর্ণ স্বাধীনতার আশ্বাস গভর্নরের

বাংলাদেশিদের প্রত্যাবাসন বাড়াবে ইতালিঅবৈধ: রাষ্ট্রদূত

আজ বাংলাদেশে আসছে ফিফা ট্রফি

ফেব্রুয়ারির ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯৭০ মিলিয়ন ডলার

জ্বালানি’র কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার নিন্দা আশাশুনি প্রেস ক্লাব নেতৃবৃন্দের

পাইকগাছায় বিএনপি অফিস ভাংচুরের প্রতিবাদ সভায়…. মনিরুল হাসান বাপ্পী

তালায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতের উদ্যোগে স্বাগতম মিছিল

স্মার্ট মেডিকেল সেন্টারে গ্রাম ডাক্তারদের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত