মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৩, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী-এর স্মৃতিকে ধারণ করে প্রবর্তিত ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬’ পাচ্ছেন প্রখ্যাত কথাসাহিত্যিক রফিকুর রশীদ এবং কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান।

আগামী ৪ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবুল কাসেম ফজলুল হক, সভাপতি, বাংলা একাডেমি। উদ্বোধক হিসেবে থাকবেন কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক মনি হায়দার। এছাড়া অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাঠক-অনুরাগীরা অংশ নেবেন। পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ প্রদান করা হবে।

বাংলা সাহিত্যে সামগ্রিক অবদান, সৃজনশীলতা এবং সমাজমনস্ক সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ এই দুই সাহিত্যিককে পদক প্রদান করা হচ্ছে। তাঁদের রচনায় সমকালীন সমাজবাস্তবতা, ইতিহাসচেতনা ও মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন লক্ষ করা যায়। এর আগে দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিল্পীরা এ পদকে ভূষিত হয়েছেন।

উল্লেখ্য, আব্দুর রউফ চৌধুরী বাংলা সাহিত্যে তাঁর দ্রোহী মনন, সামাজিক দায়বদ্ধতা ও মানবমুক্তির প্রত্যয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। তাঁর সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই প্রতিবছর এই সাহিত্য পদক প্রদান করা হয়।#

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

কালিগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ডাঃ শহিদুল আলমের বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে তাপস বৈশ্যর ক্ষোভ, বৈষম্যের অভিযোগ তুললেন সাবেক পেসার

সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সাতক্ষীরায় জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি

বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- প্রভাষক ওমর ফারুক

অবৈধ অভিবাসীদের টিউশন সহায়তা প্রদানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ কেন, ইরানের পক্ষ থেকে যেসব কারণ জানা গেল

“যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ”

আশাশুনির ৩ ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথ সভা