শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা, ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার বুধহাটায় পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবহার ও মওজুদের অভিযোগে ইরামনি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইটভাটায় পোড়ানোর উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ বর্জ্য গুড়া (টায়ারের গুড়া) আমদানি ও মওজুদ করার প্রমাণ পাওয়ায় ভাটা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ দল শুক্রবার সকালে খবর পেয়ে ইটভাটার মধ্যে থাকা ট্রাক ভর্তি টায়ারের গুড়ার বস্তা আটক করেন। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ ব্যবস্থাপনা আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(গ) ও ১৫(১) অনুযায়ী ইরামনি ব্রিকসকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ভাটা ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।
এ সময় ইটভাটা থেকে পরিবেশের জন্য ক্ষতিকর প্রায় ৩০০ বস্তা কার্বন (টায়ারের গুড়া) বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-০৭২২) জব্দ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, ক্ষতিকর পদার্থ ব্যবহার বন্ধে প্রশাসনের এ পদক্ষেপ পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই যুবক গ্রেপ্তার

আশাশুনিতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এখনও চালু রয়েছে দ্রুত পারাপার কার্যক্রম

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

বিপাকে আফসানা মিমি ভুয়া আইডি নিয়ে

সারাদেশে বিএনপির ৫৯ নেতাকর্মী বহিষ্কার

ডাঃ ফখরুল ইসলামের ভাইয়ের মৃত্যুতে জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

উন্নত বর্জ্য-ব্যবস্থাপনা এবং কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

যৌথবাহিনীর অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে দুই সহযোগী সহ গ্রেপ্তার