বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ

সময় ডেস্ক :: বাংলাদেশ ব্যাংকের চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী— পরিচালক মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি হয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব পালন করবেন, পরিচালক মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ যোগ দেবেন, পরিচালক মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে দায়িত্ব পালন করবেন (ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, কারেন্সি হিসেবে দায়িত্ব পালন করবেন)।

এছাড়া পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দেবেন এবং অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দফতরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শাখরা কোমরপুর বেইলি ব্রিজ মরন ফাদে পরিনত হয়েছে

ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বগিড়া ও বাংলাদেশ রক্ষা করার আবেদন  “প্রেসিডেন্ট মেজর জিয়ার দৃষ্টান্ত মেনে দেশপ্রেম প্রয়োজন “

জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট, কী বার্তা দিলেন?

নাঈম-শাবনাজের মেয়েকে বিয়ে করলেন গাজী মাজহারুল আনোয়ারের ভাতিজা

শ্যামনগরে স্কুলছাত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবককে গণপিটুনি

সাতক্ষীরা-০৩ আসনে নমিনেশন জমা দিলেন জাপার এড আলিফ হোসেন

যশোরে ছাত্রদল নেতা সোহানের ওপর হামলার ঘটনায় চোর আলামিন গ্রেপ্তার

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

বিপুল অস্ত্র তেহরানে পৌঁছানোর আগেই ধরা, মোসাদের পরিকল্পনা ভেস্তে দিলো ইরান