বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

প্রথম তারাবি আদায়ে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: সারাবিশ্বে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও সমাগত হলো পবিত্র রমজান মাস।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র মাহে রমজানের চাঁদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। তাই আজ থেকেই সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তারাবি নামাজ।

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে বড়দের পাশাপাশি অংশ নিতে এসেছে শিশুরাও। বুধবার রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় এমন চিত্র দেখা যায়।

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে দেখা গেছে, এশার নামাজ শুরুর আগে থেকেই বিভিন্ন বয়সি মুসল্লিরা মসজিদে এসে সারিবদ্ধভাবে বসেছেন। মুসল্লিদের অনেকেই জায়নামাজ আর তসবি নিয়ে এসেছেন। অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন। অপরদিকে বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে বসেছে অস্থায়ী আতর ও টুপির দোকান।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশাপাশি অন্যান্য মসজিদেও তারাবি নামাজ আদায়ে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। অনেক জায়গায় জায়গা না পেয়ে মুসল্লিরা মসজিদের বাইরে চটের ওপর তারাবি সালাত আদায় করছেন।

এর আগে, এদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জয় শাহকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে বাংলাদেশ : বিশ্বকাপের ভেন্যু নিয়ে

কাউন্টার ট্রাফিকিং কমিটি (CTC) সভা অনুষ্ঠিত

ফাউন্ডেশন টু ফিউচার’ শীর্ষক শিক্ষা বিষয়ক নতুন উদ্যোগ চালু করল হপ লুন

সকলকে সাথে নিয়ে পিছিয়ে পড়া সাতক্ষীরার অধিকার আদায়ে সর্বাত্নক প্রায়াস চালিয়ে যাওয়ার অঙ্গীকার ৪ জয়ী প্রার্থীর

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন

নিউ জার্সিতে একই পরিবারের তিন সদস্যকে হত্যা : পুলিশের গুলিতে ঘাতক নিহত

শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

আশাশুনিতে বাঁধ কেটে ধানক্ষেতে লোনা পানি উঠানোর প্রতিকার প্রার্থনা

শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল