রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

গুম-খুনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ

সময় ডেস্ক :: েজাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন ও লুটপাটের সাথে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনতে শাস্তি বিধান করা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণটি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরোনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। কিন্তু পুরোনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও পূর্বের দুর্নীতিগ্রস্ত ও বেইনসাফি বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে।

সর্বশেষ - জাতীয়