মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন….মুহাদ্দিস রবিউল বাশার

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ

মোঃ হারুন উর রশীদ,কালিগঞ্জ ::
সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ – আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার মৌতলা,চাম্পাফুল ও নলতা ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ ও হিন্দু সমাবেশ এবং নির্বাচনীয় জনসভা, অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ) সকাল থেকে কালিগঞ্জের মৌতলা বাস স্ট্যান্ড ও রায়পুর বাস স্ট্যান্ডে সংলগ্ন বাজারে গণসংযোগ, বিকালে চাম্পাফুল ইউনিয়নের শ্মশান ঘাটা নামক স্থানে হিন্দু সমাবেশ ও চম্পাফুল ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনীয় জনসভা এবং সন্ধ্যায় নলতা ইউনিয়নে কাশিবাটি টাইগার ক্লাব সংলগ্ন বাজারে গণসংযোগ ও ইছাপুরে হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। এসময় তিনি বলেন দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সব দল-মত ভুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন। তিনি আরও বলেন আপনারা অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকারের দুইটি মন্ত্রণালয় পরিচালনা করতে দেখেছেন। সার্চলাইট দিয়ে খুঁজেও ওই মন্ত্রণালয় দুটিতে কোনো অনিয়ম ও দুর্নীতি পাওয়া যায়নি।সংসদে যেতে পারলে সাতক্ষীরা জেলাকে বৈষম্যমুক্ত করে সুষম উন্নয়ন নিশ্চিত করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক , সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন ও সেক্রেটারি নাজমুল হাসান,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলামসহদলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল,কর্মীও নেতৃবৃন্দ,কৃষক,শ্রমিক,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।গণসংযোগ ও জনসভায় বক্তারা আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব নির্বাচনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক বাপ্পিকে গণসংবর্ধনা

উত্তরবঙ্গে কৃষি শিল্পের রাজধানী করা হবে : জামায়াত আমির

সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট  উদ্বোধন

ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা

শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল

সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সহিষ্ণুতা বজায় রেখে আমরা সবাই মিলে দেশটাকে গড়বো… ড. আসাদুজ্জামান রিপন

প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমলা হ্যারিসের

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান