রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: সুখী সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের আয়োজনে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ থাকতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে আছে আগামীর ভবিষ্যৎ। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই শিশুরাই একদিন দেশের হাল ধরবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় ও সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রেশমা খাতুন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি ও তালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি নুরুল হক প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের শিক্ষক শামীম আক্তার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারী ও সন্ত্রাসী জিয়ার অনতিবিলম্বে গ্রেফতার ও শক্তির দাবিতে মানববন্ধন

হাদি হত্যার মূল আসামি বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় পুলিশের হাতে গ্রেপ্তার

আল্লাহর ইচ্ছায় ও মানুষের দোয়ায় আমি দেশে ঈদ পালন করতে সক্ষম হয়েছি’

জামায়াত দেশে শান্তি চায়নি কখনো : মোমিন মেহেদী

শুটিংয়ে ফিরছেন না তানিয়া

আশাশুনিতে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা

আশাশুনির আনুলিয়া ও খাজরায় জামায়াতের গনসংযোগ ও নির্বাচনী সভা

উন্নত বর্জ্য-ব্যবস্থাপনা এবং কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কয়রা উপজেলা ওলামা দলের গোলাম মোস্তফা আহবায়ক ও আবুল হাসান সদস্য সচিব 

ফেব্রুয়ারির ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯৭০ মিলিয়ন ডলার