বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির আনুলিয়া ও খাজরায় জামায়াতের গনসংযোগ ও নির্বাচনী সভা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৯, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান ::সাতক্ষীরা ৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে আশাশুনি উপজেলায় নির্বাচনী গণসংযোগ ও জন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) উপজেলার আনুলিয়া ও খাজরায় এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও খাজরা বাজারে পৃথক পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী প্রফেসর শাহজাহান আলী, পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান, আনুলিয়া ইউনিয়ন আমির মাওঃ হারুন অর-রশীদ, খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য এএইস এম রিফাত, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটির শাসন দেখেছেন, জামায়াতের শাসন আমল দেখেননি। হ্যা দেছেন ২০০২ থেকে ২০০৬ সালে। পাঁচ বছর দুটি মন্ত্রণালয়ে আমীরে জামায়াত শহীদ মাওঃ মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দায়িত্ব পালন করেছেন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সার্চ লাইট দিয়ে খোঁজ করে এক টাকারও দুর্নীতি পায়নি।জামায়াতের নেতৃত্বে, মন্ত্রীএমপি, সরকার গঠন হলে বাংলাদেশ একটি উন্নতদেশ হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে, দেশ চাঁদাবাজ মুক্ত, ঘের দখল, বাড়ি দখল মুক্ত হবে। তিনি আরো বলেন, অন্যান্য দলের নমিনেশন নিতে কোটি কোটি টাকা লাগে, নির্বাচনে কোটি টাকা ব্যয় করে তারা পাশ করলে এই টাকা তুলতে সরকারি রাস্তাঘাট উন্নয়নের টাকা মেরে খাবে। এজন্য জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবে।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিজের ধর্ম পালন করবে। কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো। স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, খাজরা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে ডিসি সাহেবের সাথে কথা বলে এনজিওর মাধ্যমে কালকী স্লুইস গেট খননের ব্যবস্থা করেছি, প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নে বাঁধ ভাঙলে জনগণের পাশে ছুটে এসেছি, সেবা করেছি। আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের হামলা, ১১ ফিলিস্তিনি নিহত

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারক লিপি প্রদান

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বেনাপোলে ৩ যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সাতক্ষীরা জেলার দায়িত্ব গ্রহণ করলেন মোঃ আরেফিন জুয়েল,বিপিএম

ওমানের বন্দরে ড্রোন হামলা

আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬

কয়রায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক ও ক্রীড়াপ্র তিযোগিতার পুরস্কার বিতরণ 

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নে সরকারি জমি দখলে করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাছুদ