শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

রউফ চেয়ারম্যান এমপি হলে দুই খাসি ছাগল জবাই করে খিচুড়ি খাওয়ানোর ঘোষণা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩১, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ

মোঃ হাফিজুল ইসলাম ::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর-২ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় ব্যতিক্রমী এক ঘোষণার কথা জানিয়েছেন সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের বাসিন্দা মতিউর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে জেয়ালা মোমিনের চা স্টলের সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন, যদি সাতক্ষীরা সদর-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যান এমপি নির্বাচিত হন, তাহলে তিনি আনন্দ প্রকাশ ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে দুইটি খাসি ছাগল জবাই করে খিচুড়ি রান্না করবেন এবং এলাকাবাসীকে আপ্যায়ন করাবেন।

এ সময় তিনি বলেন, “আব্দুর রউফ চেয়ারম্যান একজন সৎ ও জনবান্ধব নেতা। তিনি এমপি হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে—এই বিশ্বাস থেকেই আমি এমন ঘোষণা দিয়েছি।”
তার এই ঘোষণাকে কেন্দ্র করে চা স্টলে উপস্থিত স্থানীয়দের মধ্যে আনন্দ ও কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই এটিকে নির্বাচনী উৎসাহ ও সমর্থনের ব্যতিক্রমী প্রকাশ হিসেবে দেখছেন।

স্থানীয়দের মতে, এমন ঘোষণায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার ৫ হাজার ৬৮৬ রেমিট্যান্স যোদ্ধা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন

সাবেক এমপি হাবিবের কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময়

আশাশুনি এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা

কলারোয়াতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

সারাদেশে বিএনপির ৫৯ নেতাকর্মী বহিষ্কার

সাতক্ষীরা মেডিকেলে প্রথম বারের মত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

বাজেটে পরিচালন ব্যয় বাড়ছে ২৮ হাজার কোটি টাকা

কয়রায় দর্জি বিজ্ঞান প্রশিক্ষনের মাধ্যমে নারীরা হয়ে উঠবে স্বাবলম্বী 

সাতক্ষীরায় আমিরে জামায়াতের আগমনে আশাশুনিতে জামায়াতের ব্যাপক প্রস্তুতি