শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে ….মাওলানা আবুল কালাম আজাদ

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৪, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ

কয়রা (খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সবার আগে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার বাংলা গড়তে আমরা যে স্বপ্ন দেখি, তা বাস্তবায়ন করতে হলে সবার আগে সোনার মানুষ তৈরির কারখানা তৈরি করতে হবে। আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন মানুষ ছাড়া একটি উন্নত রাষ্ট্র গঠন করা অসম্ভব।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩ টায় কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী তৈবুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিস কয়রা উপজেলা সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল আহমেদ, যুব বিভাগের সভাপতি মুফতি আলমগীর হোসেন, কয়রা উপজেলা জামায়াত আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী মাওলানা সুজা উদ্দীন আহমেদ, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন রোধে অভিজ্ঞতা বিনিময় সভা 

হ্যাচারি পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, মানসম্মত পোনা উৎপাদনের লক্ষ্য অর্জন বিষয়ক গোলটেবিল আলোচনা

পাইকগাছায় বিএনপি অফিস ভাংচুরের প্রতিবাদ সভায়…. মনিরুল হাসান বাপ্পী

গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২, আহত ২

সাকিব-মাশরাফির ফেরার পথে যে শর্ত জুড়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পাইকগাছায় জলবায়ু বাস্তুচ্যুতির স্থানীয় ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের অপকৌশল মেনে নেয়া হবে না-সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা

খানপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ