শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরার উন্নয়ন চাইলে অবশ্যই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে-দেবহাটার নওয়াপাড়ায় আব্দুর রউফ

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৩, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারী) বিকালে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নওয়াপাড়া ইউনিয়নবাসীর আয়োজনে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল আর উন্নয়নের মার্কা ধানের শীষ। সাতক্ষীরার উন্নয়ন চাইলে অবশ্যই ধানের শীষ প্রতীক বিজয়ী করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে ইনশাল্লাহ বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আর আমি এমপি নির্বাচিত হলে আমার কাছে যেতে কোন নেতা ধরা লাগবেনা।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, দেবহাটা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা প্রমুখ।

এসময় জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে মুহাদ্দিস রবিউল বাশারকে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়ায় সংবর্ধনা ও গণমিছিল অনুষ্ঠিত

কয়রা উপজেলা ওলামা দলের গোলাম মোস্তফা আহবায়ক ও আবুল হাসান সদস্য সচিব 

অবৈধ অভিবাসীদের টিউশন সহায়তা প্রদানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

হাজার হাজার মানুষের জনস্রোতই প্রমাণ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত-সখিপুরে-আব্দুর রউফ

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক ডিআইও-১ মো. মনিরুল ইসলামের  বিদায় সংবর্ধনা 

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময়

পাইকগাছা-কয়রার মানুষের সাথে ভোট নিয়ে প্রতারণা করা হয়েছে : এসএম মনিরুল হাসান বাপ্পী

বিচ্ছেদ নিয়ে রবি চৌধুরীর বক্তব্যের জবাব দিলেন ডলি সায়ন্তনী

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরায় স্কুল শিক্ষক নিয়োগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ