সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১২, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি :: পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজার সংলগ্ন ফুলতলা খেয়া ঘাটে কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৭টার দিকে স্থানীয়রা আগড়ঘাটা ফুলতলা খেয়া ঘাটে দাঁড়েিয় থাকা একটি ট্রলারের গায়ে ভাসমান অবস্থায় মরদেহটি আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
জানাগেছে অজ্ঞাত মরদেহটটি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটী গ্রামের মুনছুর গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৮) ওরফে সেদু। তিনি দীর্ঘদিন ধরে গৃগি রোগে আক্রান্ত ছিলেন।

গদাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, গত ৬ জানুয়ারি রবিউল পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামে তার নানার বাড়ি থেকে ফেরার সময় পথিমধ্যে মাহমুদকাটি বালিয়া খেয়াঘাট পৌঁছে নদী পার হওয়ার সময় হঠাৎ মৃগি রোগে আক্রান্ত হয়ে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মরদেহের পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাত হয়ে যাওয়ায় প্রথম দিনের তল্লাশি কার্যক্রম স্থগিত করা হয়। বুধবার সকালে আবারও ডুবুরি দল নদে তল্লাশি চালায়। দুপুর পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকলেও কপোতাক্ষ নদের প্রবল ¯্রােতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা আগড়ঘাটা এলাকায় কপোতক্ষ নদের চরে বাধা একটি নৌকার কাছির সাথে মরদেহটি বেঁধে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ কপোতাক্ষ নদের চর থেকে মরদেহটি উদ্ধার করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় জামায়াতের আমীরের আগমন উপলক্ষে সদরের ১৪ ইউনিয়নে বর্ণাঢ্য মিছিলের আয়োজন

আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

নয়াপল্টনে ফিরল প্রাণচাঞ্চল্য, নেতাকর্মীদের সরব উপস্থিতি

ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময় : মির্জা ফখরুল

আশাশুনিতে নির্বাচনী লিফলেট নিতে গিয়ে ভ্যান চাপায় শিশু নিহত

মঙ্গলবার সকালে ঢাকায় আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

রক্তক্ষরণে ভুগছেন মিনিয়াপোলিসে রেনি গুডকে গুলি করা আইসিই কর্মকর্তা

মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার