বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

গণভোট আলাদাভাবে করলে অর্থের অপচয় হবে : তারেক রহমান

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১৩, ২০২৫ ১২:৫০ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গণভোটের আড়ালে পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কিনা, তা ভেবে দেখতে হবে। কেউ বিএনপির বিজয় ঠেকাতে চাইলে তারা নিজেরাই বিপর্যস্ত হয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, ‘বর্তমান দুর্বল সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি হতে হবে।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘মাসের পর মাস রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না।’

আলু চাষিদের যে পরিমাণ ভর্তুকি প্রয়োজন, সেই অর্থ দিয়েই গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে মন্তব্য করে তারেক রহমান বলেন, গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন।

তারেক রহমান বলেন, জনগণের হাজার হাজার কোটি টাকা দিয়ে গণভোট আয়োজনের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি। দুর্ভাগ্যজনকভাবে, এসব বাস্তব সমস্যার কথা বলার মতো দেশে কেউ নেই।

নারী কর্মসংস্থান ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। তিনি প্রশ্ন তোলেন, কর্মঘণ্টা কমানোর নামে নারীদের চাকরিতে নিরুৎসাহিত করা হচ্ছে না তো? পোশাক কারখানায় যদি নারীরা ৮ ঘণ্টার বদলে ৫ ঘণ্টা কাজ করেন, তাহলে বাকি সময়ের মজুরি কে দেবে? এতে কি তাদের কাজের সুযোগ সংকুচিত হচ্ছে না?

তিনি বলেন, গণভোটের চেয়ে নারীদের মধ্যে চাকরি সংকুচিত হওয়ার আতঙ্ক দূর করা বেশি প্রয়োজন। একজন কর্মহীনের চাকরি সৃষ্টি করাই আজ সবচেয়ে জরুরি। তারেক রহমানের দাবি, দেশে এখন গণভোট নয়, প্রয়োজন কৃষক, শ্রমিক ও কর্মহীন মানুষের বাস্তব সমস্যার সমাধান।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী

বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির পুষ্পস্তবক অর্পণ

বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

আশাশুনিতে ব্রেকিং দ্যা সাইলেন্স  এর ক্রীড়া সামগ্রী বিতরন

ধানের শীষে ভোট চেয়ে আবাদের হাটে আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী গণসংযোগ

আশাশুনির বুধহাটায় কাজী আলাউদ্দীনের পক্ষে নির্বাচনী সমাবেশ

৫ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

শুটিংয়ে ফিরছেন না তানিয়া

আশাশুনির আনুলিয়া ও খাজরায় জামায়াতের গনসংযোগ ও নির্বাচনী সভা

পর্যাপ্ত তেল মজুত আছে, ঈদে পরিবহন সংকটের শঙ্কা নেই : সড়ক পরিবহন মন্ত্রী