বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাবেক এমপি কাজী নাবিলের সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৮, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের স্থাবর–অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ রোববার (৯ রোববার) এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, নাবিল আহমেদের জব্দকৃত স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ১৯২ টাকা। এ ছাড়া অস্থাবর সম্পদ হিসেবে ১০৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

৫ নভেম্বর কাজী নাবিল আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ, অবরুদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা আল আমিন। আজ আদালত আবেদনগুলো মঞ্জুর করেন।

আবেদনগুলোয় বলা হয়েছে, যশোর–৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করেছেন। সে জন্য দুদক আইনের ২৭(১) ধারায় মামলা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়ও মামলা হয়েছে। আসামি তাঁর সম্পদগুলো অন্যত্র স্থানান্তর করলে মামলার ক্ষতি হতে পারে। সে জন্য তাঁর স্থাবর–অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন। অপর আবেদনের শেষাংশে বলা হয়েছে, মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিদেশযাত্রা বন্ধ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
Hello world!

Hello world!

যে কারণে তারেক রহমানের এখনই দেশে ফেরা সম্ভব হচ্ছে না

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়: উপ-প্রেস সচিব

সাংবাদিক এইচ এম আলাউদ্দিনের সুস্থতা কামনায় কয়রা উপজেলা প্রেসক্লাবের বিবৃতি

সাংবাদিক এইচ এম আলাউদ্দিনের সুস্থতা কামনায় কয়রা উপজেলা প্রেসক্লাবের বিবৃতি

শ্যামনগরে স্কুলছাত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবককে গণপিটুনি

‘ইনকিলাব জিন্দাবাদ’ নিয়ে জ্বালানি মন্ত্রীর বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

সাইবার হামলা মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা জারি

কালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-নির্বাচনী টহল পরিচালনা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে