মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দরগাহপুরে বাঁধ ছিন্দ্র করে পাইপ দিয়ে  লোনা পানি উত্তোলন, হুমকীতে চাষীরা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৬, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার দরগাহপুরে ওয়াপদার প্রটেকশন বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে লোনা পানি উঠানোর অভিযোগ পাওয়া গেছে। এলাকার কৃষকরা প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
দরগাহপুর গ্রামের ৬ ও ৯ নং ওয়ার্ডের রবিন্দ্র নাথ পাল, প্রদীপ সরকার, নেছার আলীসহ ২৪ জন বাদী হয়ে স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে ও বাদীরা জানান, সুবিদখালী দক্ষিণ সীমানার চর এলাকার প্রায় ৩০০ বিঘা জমিতে কৃষকরা দো-ফসলী ধান চাষ করে থাকে। এখান থেকে উৎপাদিত ফসলে তাদের বাৎসরিক খাদ্য যোগানের পাশাপাশি অনেকে উৎপাদিত অতিরিক্ত ফসল বিক্রয় করে সংসার নির্বাহ করে থাকেন। চাষীরা বোরের মিষ্টি পানি উঠিয়ে ধান চাষ করে আসছেন। কিন্তু স্থানীয় মৃত আঃ জব্বার গাজীর ছেলে জি এম সাজেদুল ইসলাম ও জি এম শরিফুল আলম নদীর চরের বাঁধ ছিদ্র করে ভিতরে লোনা পানি উঠাচ্ছেন।
এভাবে লোনা পানি উঠাতে থাকলে মিষ্টি পানির ধান ক্ষেত লবণাক্ত হয়ে ফসল নষ্ট হয়ে যাবে। পরিবেশ ক্ষতিগ্রস্থ হবে। চাষীরা সর্বশান্ত হয়ে যেতে পারে।
এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহন এবং মিষ্টি পানির দো-ফসলি জমি লবণ পানির প্রভাবে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করতে জোর দাবী জানান হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উদারতা যুব ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী “উদারতা দিবস”

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরায় স্কুল শিক্ষক নিয়োগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ

কয়রায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

কাল থেকে শুরু প্রচারণা, আজ প্রতীক বরাদ্দ

দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা’র  তিনতলা ভবমের  ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন

সাতক্ষীরা জেলার দায়িত্ব গ্রহণ করলেন মোঃ আরেফিন জুয়েল,বিপিএম

রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

ব্রহ্মরাজপুরে মরহুম আব্দুর গফফারের জানাযা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রেসক্লাবে ‘ভুয়া কমিটি’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

চাঁদাবাজি–দখলবাজিমুক্ত সুশাসনই জামায়াতের অঙ্গীকার – সাবেক এমপি গাজী নজরুল ইসলাম