বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার  অভিযোগে ৩ টি নৌকা জব্দ

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১২, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ৩ টি নৌকা জব্দ করেছে।

এ সময় নৌকা হতে ৩ বোতল কীটনাশক, অবৈধ ভেশাল জাল,বরফ সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। জানা গেছে গত ১০ নভেম্বর

রাত ২ টার দিকে কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বজল মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে আড়ুয়া শিবসা নদীর নাকজোড়া খাল এলাকা হতে এ সকল নৌকা জব্দ করা হয়। বন কর্মকর্তা স্বজল মজুমদার বলেন, জব্দকৃত ৩ টি নৌকায় ১০ জরের বেশি জেলে ছিল বলে ধারনা করা হয়েছে। এরা বিষ প্রয়োগে মাছ শিকারের পাশাপাশি হরিণ শিকার  করে থাকে। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে নৌকায় থাকা জেলেরা লাফ দিয়ে গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন,  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - Uncategorized