শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সুন্দরবনে দুই পর্যটকসহ রিসোর্ট মালিককে অপহরণ করলো বনদস্যুরা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ

  সময় ডেস্ক  : সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে এক রিসোর্ট মালিক ও ঢাকা থেকে আসা দুই পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঘাগরামারী টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালের মুখ থেকে তাদের অপহরণ করা হয়।

পুলিশ জানায়, অপহৃত দুই পর্যটক হলেন- মো. সোহেল ও মো. জনি। এছাড়া রিসোর্ট মালিকের নাম শ্রীপতি বাছাড়।

বনবিভাগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার নারী-পুরুষসহ ৪ পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। ওইদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত রিসোর্ট ‘গোলকানন’ এ উঠেন। পরে বিকেলে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ ৪ পর্যটক বোটে করে বনের কেনুয়ার খালের মধ্যে ঘুরতে যান।

রিসোর্ট সংলগ্ন ওই খাল থেকে ২ নারীসহ ৫ জনকে অপহরণ করে একদল বনদস্যু। তবে ওইদিন রাতেই দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় বনদস্যুরা। তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রেখেছে বনদস্যুরা। জিম্মি থাকা রিসোর্ট মালিক ও পর্যটকদের কাছে দস্যুরা মোটা অংকের মুক্তিপণ দাবি করছে।

এ বিষয়ে বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো দস্যু বাহিনী এ পর্যটকদের অপহরণ করেছে কি না তা নিশ্চিত করে জানতে পারেননি।

খুলনার দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের তৎপরতা চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন পরিচলনা কমিটি গঠন

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

ফ্ল্যাগশিপ স্টোর ঘোষণার মধ্য দিয়ে ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫ শুরু করলো অপো

দারুস সালাম মাদরাসা ও এতিমখানার আজীবন সদস্য সম্মেলন ও হাফেজদের পাগড়ী প্রদান

অ্যাপার্টমেন্ট কেনার আগে ৫টি জরুরি বিষয়!

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান হামলা নিয়ে বিশ্বনেতারা কী বলছেন

সাতক্ষীরায় জামায়াতের আমীরের আগমন উপলক্ষে সদরের ১৪ ইউনিয়নে বর্ণাঢ্য মিছিলের আয়োজন

রসুলপুরে জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় নূরানী শাখার উদ্বোধন